Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ: চুক্তি ও প্রটোকল মেনেই কাজ চলছে, জানাল ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণ, বাতি স্থাপন এবং নিরাপত্তা ডিভাইস স্থাপনসহ সব কাজ দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও প্রটোকল অনুযায়ীই চলছে।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করে এই বিষয়ে অবহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত সপ্তাহে সীমান্তের একটি এলাকায় ভারত বেড়া নির্মাণের উদ্যোগ নিলে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পতাকা বৈঠকের মাধ্যমে তখনকার মতো কাজ বন্ধ রাখা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত সুরক্ষার জন্য বেড়া নির্মাণ অপরিহার্য। আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান, এবং অপরাধীদের চলাচল রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা এও জানিয়েছে, এই কার্যক্রমে দুই দেশের মধ্যে হওয়া সব চুক্তি ও প্রটোকল মেনে চলা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। পরের দিন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে ভারতের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

ভারত জানিয়েছে, সীমান্ত অপরাধ দমনে দুই দেশ একসঙ্গে কাজ করবে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ